CV???

কীভাবে বুঝবো তারা কোন পোস্ট এ অ্যাপ্লাই করেছে ?? একটা জব এডভারটাইজম্যন্ট দেয়ার পর কম করে হলেও ৬০০ থেকে ৭০০ সিভি রিসিভ হয় এতো এতো সিভি রীড করার পর কি এই নন মেনশন্ড সিভি গুলো পড়ার কোন ইচ্ছে থাকে ? জাস্ট এভাবেই আপনার সিভি গুলো ট্রাশ ফোল্ডার এ হারিয়ে যায় শুধু মাত্র ১০ টা মিনিট সময় জব এডভারটাইজম্যন্ট এ ব্যয় না করার জন্য । কি করা উচিত ১। সাবজেক্ট লাইন ব্ল্যাঙ্ক রাখা যাবেনা। ২। কোম্পানি গুলো অনেক সময় প্রিফার করে তারা কোন ফরম্যাট এ সিভি চায়। a) পিডিএফ চাইলে পিডিএফ ফরম্যাট এ সিভি মেইল করতে হবে। b) এম এস ওয়ার্ড এ চাইলে এম এস ওয়ার্ড ফরম্যাট এ সিভি মেইল করতে হবে। c) যদি ফরম্যাট নিয়ে কোনো কিছু লিখা না থাকে তাহলে পিডিএফ ফরম্যাট এ সিভি মেইল করা ভাল। d) সিভি ফাইল সঠিক ভাবে লিখতে হবে (সঠিক উদাহরণ হতে পারেঃ CV of Mohammad Tanvir Gias) e) অন্য কারো ইমেইল আইডি থেকে সিভি মেইল করা থেকে বিরত থাকতে হবে। f) ডিসেন্ট মেইল আইডি ব্যবহার করা (ইনডিসেন্ট মেইলঃ Rimon's Home, Aladin er cherag, Funzone, Think my Self) g) সিভি ফরওয়ার্ড করা থেকে বিরত থাকতে হবে। h) কভার লেটার অবশ্যই মেইল বডিতে লিখতে হবে। i) ভিন্ন ভিন্ন কোম্পানিতে সিভি মেইল করতে হলে আলাদা আলাদা মেইল করুন। একসাথে এক মেইল বডিতে সবাইকে সিভি মেইল করা থেকে বিরত থাকুন। j) জব এডভারটাইজম্যান্টি অন্তত ৩ মাস সেভ করে রাখুন ।

Comments