#কর্মক্ষেত্রে_এগিয়ে_রাখবে_যে_বিষয়গুলোঃ
#কর্মক্ষেত্রে_এগিয়ে_রাখবে_যে_বিষয়গুলোঃ
চাকরি পাওয়ার জন্য বা কর্মক্ষেত্রে আপনার কিছু দক্ষতা থাকা উচিৎ। এই দক্ষতাগুলোই আপনাকে অন্য আরেকজন থেকে পৃথক করবে। কি সেই দক্ষতাগুলি-
#যোগাযোগ_দক্ষতাঃ যোগাযোগ দক্ষতার ৩টি অংশ- শোনা, বলা এবং লেখা। এই ৩টি গুণ একজন মানুষের অবশ্যই থাকা উচিৎ। আমাদের প্রতিনিয়তই অনেকের সাথে যোগাযোগ করতে হয়। আপনাকে প্রতিদিনই ফোনে কথা বলতে হয় অথবা ইমেইল পাঠাতে হয়। তাই যোগাযোগ দক্ষতাগুলো অর্জনের জন্য বেশি বেশি বই পড়া শুরু করুন। নতুন নতুন মানুষজনের সাথে মেশার চেষ্টা করুন। এটা আপনার যোগাযোগ দক্ষতা বাড়াতে সাহায্য করবে।
#নেতৃত্ব_দক্ষতাঃ দলগত কাজের সময় আপনাকে যদি প্রধান করা হয়। তবে সামনে থেকে নেতৃত্ব দেবার মানসিক দৃঢ়তা থাকতে হবে। আপনার উপর নির্ভর করছে আপনার দলের বাকি সবার অবস্থা কেমন হবে? এই নেতৃত্ব দেবার দক্ষতা আপনাকে অনেক এগিয়ে রাখবে।
#ভুল_স্বীকারঃ প্রাত্যহিক জীবনে আমাদের ভুল পদক্ষেপ আসতেই পারে। মানুষ মাত্রই ভুল। তাই ভুল স্বীকার করে নতুন কিছু শেখা বুদ্ধিমানের কাজ।
#মানিয়ে_নেয়াঃ দলগত কাজের সময় একটি দলের সবার মানসিকতা সমান হয় না। সবাই সব পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে না। কিন্তু সবার মন রক্ষা করে চলাও সম্ভব না। তাই কারো যাতে ক্ষতি না হয়, সেই দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে এগোতে হবে।
#আত্মবিশ্বাসঃ আত্মবিশ্বাস অর্জন করার জন্য নির্দিষ্ট বিষয়ে অনেক জানতে হবে। আপনাকে বিভিন্ন সময় প্রতিষ্ঠানের হয়ে সবার সামনে কথা বলতে হবে। এজন্য আপনার অবশ্যই আত্মবিশ্বাস থাকা জরুরী।
Comments
Post a Comment